ভালুকায় উঠান বৈঠক ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
প্রকাশের সময় :
১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
৫২
পড়া হয়েছে
ভালুকায় উঠান বৈঠক ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে ধীতপুর ইউনিয়নের রাজশাহী পাড়ায় ও বিরুনিয়া ইউনিয়নের বাওয়ার মোড়ের ৪নং ওয়ার্ডে রাতে উঠান বৈঠক ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলার পিপি এ্যাড: আনোয়ার আজিজ টুটুল। উঠান বৈঠকে এ্যাড: আনোয়ার আজিজ টুটুল বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এসময় স্থানীয় নারী-পুরুষসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ও লেফট বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করা হয়।
মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে ধীতপুর ইউনিয়নের রাজশাহী পাড়ায় ও বিরুনিয়া ইউনিয়নের বাওয়ার মোড়ের ৪নং ওয়ার্ডে রাতে উঠান বৈঠক ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলার পিপি এ্যাড: আনোয়ার আজিজ টুটুল। উঠান বৈঠকে এ্যাড: আনোয়ার আজিজ টুটুল বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।
জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এসময় স্থানীয় নারী-পুরুষসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ও লেফট বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করা হয়।