ভেড়ামারায় রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে অভিভাবক ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন
প্রকাশের সময় :
০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
১৩৩
পড়া হয়েছে
ভেড়ামারায় রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে অভিভাবক ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন
ভেড়ামারা প্রতিনিধি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। আজ শনিবার ২ মে ২০২৬ ইং রায়টা এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উক্ত শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি এবং দায়িত্বে অবহেলা করে আসছেন। এতে করে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়, তাদের সন্তানরা বিদ্যালয়ে গিয়ে কাঙ্ক্ষিত শিক্ষা পাচ্ছে না। অনেক সময় শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা অবহেলিত অবস্থায় সময় পার করছে, এছাড়াও কিছু শিক্ষার্থীকে অযথা শাস্তি দেওয়ার অভিযোগও তোলা হয়। এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
আজ শনিবার ২ মে ২০২৬ ইং রায়টা এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উক্ত শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি এবং দায়িত্বে অবহেলা করে আসছেন। এতে করে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়, তাদের সন্তানরা বিদ্যালয়ে গিয়ে কাঙ্ক্ষিত শিক্ষা পাচ্ছে না। অনেক সময় শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা অবহেলিত অবস্থায় সময় পার করছে, এছাড়াও কিছু শিক্ষার্থীকে অযথা শাস্তি দেওয়ার অভিযোগও তোলা হয়।
এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।