, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

মাছ শিকার করে ফেরার পথে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • প্রকাশের সময় : ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৫ পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ বিশেষ প্রতিনিধি কক্সবাজার জেলা

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জন মাঝিমাল্লা সহ ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৩ হতে আনুমানিক ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের আটক করে।

আটককৃত জেলেরা শাহপরীরদ্বীপ বিভিন্ন এলাকার বাসিন্দা। মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো: রাসেল (২৩), মো: সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫), একজন বালুকখালী এলাকার বলে জানা যায়।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীরদ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দুটি স্পিডবোট করে এসে একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝিমাল্লাহ আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা। ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।

এদিকে, ৫ আগস্ট নাফনদীর নাজির পাড়া অংশ থেকে দুই জন জেলেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্ট নিয়ে যায় ৫ জেলেকে।

গেল ১মাসে ১৯জন জেলেকে আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিয়ে যায়। যা নিয়ে প্রতিনিয়ত উপকূলের জেলেপল্লীতে তৈরী হয়েছে অপহরণ আতঙ্ক।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

মাছ শিকার করে ফেরার পথে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রকাশের সময় : ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫