, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

যশোরে বিজিবি’র অভিযানে ৫ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

  • প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন

যশোর কোতোয়ালী থানার হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ আগস্ট-২০২৫) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের কাছ থেকে ৫টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটককৃত আসামিরা হলো— রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে মো. আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার শুভগ্রাম গ্রামের নান্নু মাতবরের ছেলে মো. শহিদুল ইসলাম (২৯)। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকার স্বর্ণ চোরাকারবারীদের কাছ থেকে বারগুলো সংগ্রহ করে যশোরের সীমান্ত পথে নাভারণ ও কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছিল।

বিজিবি জানায়, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা। এছাড়া মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।

এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস

যশোরে বিজিবি’র অভিযানে ৫ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫