, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

লালমনিরহাটে জমি লিখে নেওয়ার পর বৃদ্ধ বাবা-মাকে ঘরছাড়া করল সন্তান।

  • প্রকাশের সময় : ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫১ পড়া হয়েছে

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। জমি লিখে নেওয়ার পর পিতা-মাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন নিজ সন্তান ও নাতি। এখন আশ্রয়ের অভাবে পৃথকভাবে মেয়েদের বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন ওই বৃদ্ধ দম্পতি।

ঘটনাটি লালমনিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর সাপটানা এলাকার মদনের চক মহল্লায়। অভিযোগে জানা গেছে, ওই এলাকার মৃত মুন্সির আলীর ছেলে ৮০ বছর বয়সী মো. আছিমুদ্দিন এবং তার স্ত্রী সব সম্পত্তি ছেলের নামে লিখে দেওয়ার পর থেকেই তাদের প্রতি শুরু হয় অবহেলা ও নির্যাতন।

ভুক্তভোগী আছিমুদ্দিন জানান, তার ছেলে মো. খবির উদ্দিন (৫০), ছেলের স্ত্রী মোছা. শাহিনা বেগম (৪৫) ও নাতি মো. শাহিন আলম (২৬) সম্পত্তির দখল নেওয়ার পর তাদের খাওয়া-দাওয়াসহ সব রকম দেখভাল বন্ধ করে দেয়। এক পর্যায়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন তারা। বাধ্য হয়ে তিনি ও তার স্ত্রী দুই মেয়ের বাড়িতে আলাদা আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরও ছেলে কিংবা নাতি কেউ খোঁজ নেননি। কিছুটা সুস্থ হয়ে ঘরে ফিরলে ঘরের ফ্যানের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে তিনি এখন ছোট মেয়ে অনেহা বেগমের কোদালখাতা গ্রামের বাড়িতে অবস্থান করছেন, আর স্ত্রী রয়েছেন বড় মেয়ে আরজিনা খাতুনের বাড়িতে কুলাঘাটে।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছেন আছিমুদ্দিন। বিষয়টি নিয়ে থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযুক্ত ছেলে, পুত্রবধূ ও নাতিকে থানায় তলব করেছি, তবে তারা এখনো হাজির হননি। প্রক্রিয়া অনুযায়ী মামলা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

লালমনিরহাটে জমি লিখে নেওয়ার পর বৃদ্ধ বাবা-মাকে ঘরছাড়া করল সন্তান।

প্রকাশের সময় : ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫