, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৩৯ পড়া হয়েছে

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট সীমান্তের চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা সাময়িক বরখাস্ত এক পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৩ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুলাঘাট চেকপোস্টে টহল জোরদার করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এরপর তল্লাশিতে গাড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (৩৭)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে পুলিশ বিভাগের একজন সাময়িক বরখাস্ত সদস্য। উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামি ও জব্দ মালামাল লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সংবেদনশীল এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে যাতে মাদকের প্রবাহ সম্পূর্ণরূপে রোধ করা যায়।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫