মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি সীমান্ত দিয়ে নয়জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই শিশু, তিন নারী ও চারজন পুরুষ। বুধবার ভোরে বিএসএফ তাদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। পরে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাদের আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের সকলেই বাংলাদেশের নাগরিক। প্রায় এক দশক আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্যে ভারতীয় পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি সীমান্ত দিয়ে নয়জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই শিশু, তিন নারী ও চারজন পুরুষ।
বুধবার ভোরে বিএসএফ তাদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। পরে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাদের আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের সকলেই বাংলাদেশের নাগরিক। প্রায় এক দশক আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্যে ভারতীয় পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।