, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির কর্মী গ্রেপ্তার ০২

  • প্রকাশের সময় : ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধিঃ  মানিক হোসেন

যশোরের শার্শার উলাশী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য বরাদ্দ সরকারি চালের বস্তা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছ। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে শার্শা থানা-পুলিশ অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন শার্শার ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লাল্টু বিশ্বাস। এঁরা এলাকায় বিএনপির কর্মী হিসেবে পরিচিত। এর আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে উলাশী ইউনিয়নে হতদরিদ্র নারীদের কাছ থেকে সরকারি বরাদ্দের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা মোড়ে ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। নারীরা নিজ দায়িত্বে ভ্যান করে চাল বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার এবং আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে এবং এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে।

শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুর রহমান নেদা দাবি করেছেন, অভিযুক্তরা কেউ তাঁর লোক না। কেবল বিএনপি পরিবারের সদস্য। তাঁদের দলে কোনো পদও নেই। চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ শোনার পর শুক্রবার সকালে গ্রামে দলের সভা ডাকা হয়। পরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম বরিউল ইসলাম বলেন, সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুজনকে গ্রেপ্তার করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল নারীদের ফেরত দেওয়া হয়েছে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির কর্মী গ্রেপ্তার ০২

প্রকাশের সময় : ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫