স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশের সময় :
০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৯১
পড়া হয়েছে
স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামে ঈদ পুনর্মিলনী উপলক্ষে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এ আয়োজনে এলাকার তরুণ সমাজকে ক্রীড়ামুখী ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এই আয়োজন গ্রামবাসীর মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করে এবং তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হক, রোটারিয়ান আনোয়ারুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, লেখক ও সংগঠক নাজমুল হুদা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আয়োজক যুব সংঘের খেলোয়াড়দের মাঝে স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফুটবল ও ভলিবল সেট বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ছহির উদ্দিন এবং নির্বাহী পরিচালক মোঃ হাফিজ-আল-আসাদ। আয়োজকরা জানান, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামে ঈদ পুনর্মিলনী উপলক্ষে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এ আয়োজনে এলাকার তরুণ সমাজকে ক্রীড়ামুখী ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এই আয়োজন গ্রামবাসীর মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করে এবং তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হক, রোটারিয়ান আনোয়ারুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, লেখক ও সংগঠক নাজমুল হুদা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আয়োজক যুব সংঘের খেলোয়াড়দের মাঝে স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফুটবল ও ভলিবল সেট বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ছহির উদ্দিন এবং নির্বাহী পরিচালক মোঃ হাফিজ-আল-আসাদ।
আয়োজকরা জানান, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।