, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেশবপুরে থানায় ঢুকে পুলিশ কে হুমকি দেওয়ার অপরাধে জামাত নেতা গ্রেপ্তার, জামিনে মুক্ত

  • প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

জামাতের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি আইনজীবী অজিয়ার রহমান কেশবপুর থানায় ঢুকে তার চাচাতো ভাই শহিদুল ইসলামকে একটি মারামারি মামলায় কেন গ্রেপ্তার করা হয়েছে জানতে চেয়ে কেশবপুর থানার উপ পরিদর্শক মোকলেসুর রহমানকে হুমকি ধমকি দিতে থাকেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায় ওই পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ করেন বলে ধমকাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগের লোক হিসেবে ওই চেয়ারে বসে আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন। সে সময় ওই পুলিশ কর্মকর্তা তাকে বলেন আমি কেন রাজনীতি করবো।

এ ঘটনায় উপপরিদর্শক মকলেসুর রহমান বাদী হয়ে রোববার রাত বারোটায় থানায় একটি মামলা করেন। ওই মামলায় বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয় বলে জানান মামলার বাদি ওই পুলিশ কর্মকর্তা।

মকলেসুর রহমান বলেন, থানায় ঢুকে অনধিকার প্রবেশ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাইমুম তাকে গ্রেফতার করে আদালতে প্রেররণ করেন।

তিনি বলেন আইনজীবী ও অজিয়ার রহমান উপজেলার লক্ষীনাথঘাটি গ্রামের তার চাচাতো ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তাকে কেন আসামি করা হয়েছে তা জানতে পেরে তাকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হয়।

এদিকে আইনজীবী অজিয়ার রহমানকে আদালতে তোলা হলে যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর তাঁর পক্ষে আদালতে জামিন শুনানি করেন। কেশবপুর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগম তাঁর জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী আব্দুল গফুর।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

কেশবপুরে থানায় ঢুকে পুলিশ কে হুমকি দেওয়ার অপরাধে জামাত নেতা গ্রেপ্তার, জামিনে মুক্ত

প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫