, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

  • প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬৭ পড়া হয়েছে

 কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় ধরা পড়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চিথলিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের এক আমিরসহ জামাত-বিএনপি’র ৮ নেতা কর্মী। শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিথলিয়া গ্রামের জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মোঃ মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রমানিক (৫০) ও বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই ইউনিয়নের বিএনপি সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ নামের এক যুবককে নাশকতা মামলায় আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামী হাফিজুর রহমানের আটকের খবর পেয়ে রাত ২টায় ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি থানায় হাজির হন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং বারবার তদবির করতে থাকেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার ওই নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাদেরই আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটককৃতদের মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬