, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৪৫ পড়া হয়েছে

 আনিছুল ইসলাম রাজিব জেলা প্রতিনিধি,লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে স্থানীয় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় হেলালের মা সামসুন্নাহার বেগম লুসিও আহত হন। পুলিশ ইতোমধ্যে সোহরাব আলী নামে এক অভিযুক্তকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, পেশাগত কাজে শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে হেলাল কবিরকে পথরোধ করে স্থানীয় মকবুল হোসেন, তার চার ছেলে এবং আরও কয়েকজন। পূর্ব শত্রুতার জেরে তারা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ছেলের আর্তচিৎকার শুনে সামসুন্নাহার বেগম ছুটে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা।

পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হেলাল কবির বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরন্নবী জানান, মামলার পরপরই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫