লালমনিরহাটের পাটগ্রামে আঞ্চলিক সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
প্রকাশের সময় :
০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
৫১
পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রামে আঞ্চলিক সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাঁশকল থেকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটি গত নয় বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কারের উদ্যোগ না থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাতায়াতকারীরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি ২০১৬ সালে খানাখন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে ২০২০ সালে করোনাকালে সংস্কারের আংশিক কাজ শুরু হলেও ইটের খোয়া ও বালু ফেলার পর রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি, ফলে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। বুড়িমারী ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উফামারা, বড়তেলীপাড়া, কামারেরহাট, বেঙ্গেরবাড়ী, নাটারবাড়ী, ষোলঘরিয়া, বামনদল, মাছির বাজার, হাদিসপাড়া, ছোটতেলীপাড়া, প্রধানপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি। বর্তমানে সড়কজুড়ে বড় বড় গর্তে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হেঁটে চলা থেকে শুরু করে সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশা—সব ধরনের যান চলাচলই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ ও দুরূহ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সুএ জানায় “শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে আসে। রাস্তার করুণ অবস্থা শিক্ষার্থীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে সংস্কার প্রয়োজন।” এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কারের পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও বাড়বে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাঁশকল থেকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটি গত নয় বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কারের উদ্যোগ না থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাতায়াতকারীরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি ২০১৬ সালে খানাখন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে ২০২০ সালে করোনাকালে সংস্কারের আংশিক কাজ শুরু হলেও ইটের খোয়া ও বালু ফেলার পর রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি, ফলে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
বুড়িমারী ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উফামারা, বড়তেলীপাড়া, কামারেরহাট, বেঙ্গেরবাড়ী, নাটারবাড়ী, ষোলঘরিয়া, বামনদল, মাছির বাজার, হাদিসপাড়া, ছোটতেলীপাড়া, প্রধানপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি।
বর্তমানে সড়কজুড়ে বড় বড় গর্তে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হেঁটে চলা থেকে শুরু করে সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশা—সব ধরনের যান চলাচলই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ ও দুরূহ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সুএ জানায় “শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে আসে। রাস্তার করুণ অবস্থা শিক্ষার্থীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে সংস্কার প্রয়োজন।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কারের পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও বাড়বে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।