, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন ফুলুবাড়িয়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

১৯৯৫ সালে এলাকার শিক্ষানুরাগী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। শিক্ষার্থীদের মাঝে জার্সি, ফুটবল ও ট্রাউজার  বিতরণ করেন তিনি।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক রেহেনা ইয়াসমিন, ইব্রাহিম খলিল, ইসতিয়াক আহমেদ, আসাদুজ্জামান রানা, সহকারী শিক্ষক আব্দুল আলিম, মনজুয়ারা খাতুন, নাজমুল ইসলাম, হাদিউল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় আমি বিদ্যালয়ের সাবেক সভাপতিকে ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে এই সহযোগিতা ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মারফত আফ্রিদী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই আমার এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়া সামগ্রী পেয়ে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬