ফরিদপুর জেলার বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের স্থানে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন
প্রকাশের সময় :
১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
৫৫
পড়া হয়েছে
ফরিদপুর জেলার বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের স্থানে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন
আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ স্থলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে উপজেলা ও পৌর শিবিরের উদ্যোগে সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী মাইকে প্রচার করা হয়। পাশাপাশি তার বিভিন্ন উক্তি সম্বলিত প্লেকার্ড দিয়ে সাজানো হয় স্থানটি। ২০২৪ সালের ৫ আগস্ট, রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্র-জনতার একটি অংশ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটি ভাঙচুর করে। প্রতি বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এই স্থানে অনুষ্ঠান হলেও, চলতি বছর সেখানে ভিন্নধর্মী আয়োজন দেখা যায়।
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ স্থলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে উপজেলা ও পৌর শিবিরের উদ্যোগে সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী মাইকে প্রচার করা হয়। পাশাপাশি তার বিভিন্ন উক্তি সম্বলিত প্লেকার্ড দিয়ে সাজানো হয় স্থানটি।
২০২৪ সালের ৫ আগস্ট, রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্র-জনতার একটি অংশ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটি ভাঙচুর করে। প্রতি বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এই স্থানে অনুষ্ঠান হলেও, চলতি বছর সেখানে ভিন্নধর্মী আয়োজন দেখা যায়।