চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে গুলাগুলিতে এক যুবক নিহত।
প্রকাশের সময় :
০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
৪২
পড়া হয়েছে
চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে গুলাগুলিতে এক যুবক নিহত।
মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে গোলাগুলিতে শেখাব উদ্দিন (৩৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। (১৬আগস্ট) শনিবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্পসংলগ্ন চিংড়ি জোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মনজুর বলির ছেলে। স্হানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির সময় শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ এসপি) অভিজিৎ দাশ ও থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে গোলাগুলিতে শেখাব উদ্দিন (৩৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। (১৬আগস্ট) শনিবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্পসংলগ্ন চিংড়ি জোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মনজুর বলির ছেলে।
স্হানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির সময় শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ এসপি) অভিজিৎ দাশ ও থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়।
পরে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।