, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

লালমনিরহাট সীমান্তে আবারও দুই বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

  • প্রকাশের সময় : ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৩৫ পড়া হয়েছে

আনিছুল ইসলাম রাজিব জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার পঁয়ষট্টিবাড়ি বিওপির দায়িত্বাধীন সীমান্তের ৮৪৫-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভারতের বিএসবাড়ি ক্যাম্পের (৯৮ বিএসএফ ব্যাটালিয়ন) সদস্যরা দুই বাংলাদেশিকে সীমান্ত পার করে দেয়।

বাংলাদেশে প্রবেশের কিছুক্ষণ পর বিজিবির টহল দল তাদের প্রধানপাড়া এলাকা থেকে আটক করে। আটকরা হলেন— নড়াইলের কালিয়া উপজেলার রানু মোল্লা ও সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক।

বিজিবি সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরে গুজরাট অঞ্চলে গিয়ে তারা ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “বিজিবির মাধ্যমে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের জিম্মায় দেওয়া হবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ বাংলাদেশিকে আটক করে বিজিবি। সীমান্তে এমন ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জনপ্রিয়

মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন

লালমনিরহাট সীমান্তে আবারও দুই বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

প্রকাশের সময় : ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫