, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মুঞ্জুরুল হক পাঠান

  • প্রকাশের সময় : ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫৯ পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঞ্জুরুল হক পাঠান। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।রবিবার (১৮ আগস্ট) জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ধারা অনুযায়ী চেয়ারম্যানের শূন্যপদে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অস্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া হয়।এদিকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ হয়েছেন শারমিন আক্তার দীনা এবং প্যানেল চেয়ারম্যান-৩ হয়েছেন কবির হোসেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মুঞ্জুরুল হক পাঠান ইউনিয়নের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মুঞ্জুরুল হক পাঠান বলেন, “ উন্নয়ন দর্শনের আলোকে জনগণের আস্থা ও বিশ্বাস রক্ষা করাই আমার প্রধান দায়িত্ব হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের সব কার্যক্রম পরিচালনা করব। বিশেষ করে রাস্তা-ঘাট ও অবকাঠামো খাতে কাজ করার চেষ্টা করব। আমি সকলের সহযোগিতা চাই।”

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মুঞ্জুরুল হক পাঠান

প্রকাশের সময় : ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫