, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে- আবু হানিফ

  • প্রকাশের সময় : ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৩৮ পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:রকি হাসান

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এই আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ২১ই আগষ্ট বিকেলে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে।

মানুষ রাজনীতিতে ক্লিন ইমেজের মানুষ চায়,মানুষ নতুন নেতৃত্ব চায়।আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কা নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষের ইতিবাচক সাড়া রয়েছে নতুন দল হিসেবে গণঅধিকার পরিষদের প্রতি আগ্রহ আছে। সামনের নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আমাদের ভোট দিবে। এই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় নির্বাচন হলে আওয়ামিলীগ আমলের মতই হবে।নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে কোনো নির্বাচন হতে দিবে না জনগণ। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুষ্ঠু নির্বাচন করা।

ড.ইউনুস আন্তর্জাতিক ভাবে সম্মানিত ব্যক্তি।নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক অঙ্গনে ড.ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।তাই যেকোনো মূল্যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, গণনেতা সেলিম খান,আরমান, আকরাম, শফিকুল ইসলাম প্রমুখ।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে- আবু হানিফ

প্রকাশের সময় : ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫