রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে চলছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
প্রকাশের সময় :
১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
২৩
পড়া হয়েছে
রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে চলছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার (২৪ আগস্ট) , উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে ' টেক অ্যাওয়ে টু হাই -লেভেল - কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন, শীর্ষক এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইসু বিষয়ক হাই রিপ্রেজেন্টটিভর দফতর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। সম্মেলনের প্রথমদিন বিকেলে বিদেশি অংশীদারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি । আছেন জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। তিন দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্র্যাবাসনের পথ খুঁজবেন তাঁরা। আগামীকাল (২৫আগস্ট) প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন মঙ্গলবার ( ২৬ আগস্ট ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া ও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার , খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্ব পূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেয়া হবে বলে জানা গেছে।
মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার (২৪ আগস্ট) , উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে ‘ টেক অ্যাওয়ে টু হাই -লেভেল – কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন, শীর্ষক এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইসু বিষয়ক হাই রিপ্রেজেন্টটিভর দফতর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। সম্মেলনের প্রথমদিন বিকেলে বিদেশি অংশীদারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা
এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি । আছেন জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে
কাজ করা সব অংশীজন।
তিন দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্র্যাবাসনের পথ খুঁজবেন তাঁরা। আগামীকাল (২৫আগস্ট) প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন মঙ্গলবার ( ২৬ আগস্ট ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা।
তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া ও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার , খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্ব পূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেয়া হবে বলে জানা গেছে।