, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লালমনিরহাটে দুর্ধর্ষ ছিনতাইকারী মাসুদ রানা গ্রেফতার, উদ্ধার মালামাল

  • প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১ পড়া হয়েছে

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছে বহুল আলোচিত একাধিক ছিনতাই মামলার আসামি মাসুদ রানা (১৮)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতা বাড়ী গ্রামের মো. আ. খালেকের ছেলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে মাসুদ রানা লালমনিরহাট সদর ও আশপাশের এলাকায় একই ধাঁচে ছিনতাই চালিয়ে আসছিল। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর আদিতমারী উপজেলার জামুরটারী এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেলযোগে কালো হেলমেট পরিহিত মাসুদ রানা তার পথরোধ করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগটিতে ছিল ৩৮ হাজার ২০০ টাকা ও একটি স্মার্টফোন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করে যে, জেলার বিভিন্ন স্থানে সে একই পদ্ধতিতে একাধিক ছিনতাই করেছে। এর মধ্যে দুড়াকুটি বাজার, মহেন্দ্রনগর, এয়ারপোর্ট রোড ও হাড়ীভাঙ্গা এলাকার ঘটনাও রয়েছে।

অভিযানে তার কাছ থেকে তিনটি মোটরসাইকেল, দুটি হেলমেট, একটি হাতঘড়ি, বিভিন্ন পোশাক, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি বাটন ফোন এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ২৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গ্রেফতার হওয়া আসামিকে আদালতে প্রেরণ করা হবে এবং উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হবে।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

লালমনিরহাটে দুর্ধর্ষ ছিনতাইকারী মাসুদ রানা গ্রেফতার, উদ্ধার মালামাল

প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫