কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও শহীদ জিয়ার জীবনীভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত।
প্রকাশের সময় :
০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
৬৪
পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও শহীদ জিয়ার জীবনীভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত।
কুষ্টিয়া প্রতিনিধি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী শীর্ষক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। শুক্রবার (১ নভেম্বর ২০২৫) দলীয় উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশকে গণতান্ত্রিক ও যোগ্য রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের জন্য ৩১ দফা কেবল রাজনীতির মেনিফেস্টো নয়, এটি জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার। শহীদ জিয়ার আদর্শ আজও তরুণদের অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন, মানবাধিকার ও সুশাসনের পূর্ণাঙ্গ রূপরেখা। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এই কর্মসূচির গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তারা জানান, মাঠপর্যায়ে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য এই কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। কর্মশালার শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
কুষ্টিয়া প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী শীর্ষক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। শুক্রবার (১ নভেম্বর ২০২৫) দলীয় উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি বলেন,
“বাংলাদেশকে গণতান্ত্রিক ও যোগ্য রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের জন্য ৩১ দফা কেবল রাজনীতির মেনিফেস্টো নয়, এটি জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার। শহীদ জিয়ার আদর্শ আজও তরুণদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি বলেন,
৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন, মানবাধিকার ও সুশাসনের পূর্ণাঙ্গ রূপরেখা। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এই কর্মসূচির গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তারা জানান, মাঠপর্যায়ে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য এই কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
কর্মশালার শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।