, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত

  • প্রকাশের সময় : ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

1-3840x2160-1-0-{}-0-12#Banding:0

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, আজকের নারী আর চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নেই। হিমালয়ের চূড়া জয় করা থেকে শুরু করে মহাকাশ গবেষণা, কিংবা ডিজিটাল বিপ্লব সবখানেই নারীর পদচিহ্ন স্পষ্ট। আমাদের অর্থনীতিতেও নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে কর্পোরেট জগৎ, নারীরা তাদের মেধা ও শ্রম দিয়ে প্রমাণ করেছেন যে সুযোগ পেলে তারা অসাধ্য সাধন করতে পারেন।

ঘরে ও বাইরে নারীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। তিনি আরো বলেন, একটি সমাজ বা রাষ্ট্র তখনই পূর্ণাঙ্গ যখন নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলে। আজও অনেক ক্ষেত্রে নারী নির্যাতনের শিকার হচ্ছেন বা মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। এই দিনটি সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অঙ্গীকার। আমাদের এমন একটি সমাজ গড়তে হবে, যেখানে মেয়ে শিশুরা বড় হওয়ার স্বপ্ন দেখার আগেই বাধাগ্রস্ত না হয়।

একটি শিক্ষিত মা বা বোন একটি সমৃদ্ধ জাতি গঠনের প্রধান কারিগর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অফিসার জামশেদ আলী, পরিসংখ্যান অফিসার ইশরাখ হোসেন ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

এসময় বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রী সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত

প্রকাশের সময় : ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬