, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা

  • প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩৪৮ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি), সাব—রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে জানালার গ্রিল ভেঙে চুরির চেষ্টা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে একযোগে এ ঘটনা ঘটে। সোমবার (৯ মার্চ) সকালে অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তা—কর্মচারীদের নজরে আসে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, চোরেরা জানালার গ্রিল ভেঙে দপ্তরের ভেতরে প্রবেশ করলেও প্রাথমিকভাবে কোনো দপ্তর থেকে কিছু খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকাজ শুরু করেছে মিরপুর থানা পুলিশ।

মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার বলেন, সকালে অফিসে এসে নাজিরের কক্ষের জানালার গ্রিল কাটা দেখতে পাওয়া যায়। আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। তবে ল্যাপটপ, কম্পিউটার ও কিছু নগদ টাকা অক্ষত রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো নথি হারিয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

মিরপুর উপজেলা সাব—রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে কোনো কিছু খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনটি দপ্তর থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা

প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬