, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪৫০ পড়া হয়েছে
  1.   মিরপুর কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রী জুঁই (২৪) কে হত্যার অভিযোগে স্বামী, প্রথম স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপাড়িয়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন নিহত শারমিন আক্তার জুঁই এর স্বামী কুদরত আলী সিজেল (৩৬) ও তার প্রথম স্ত্রী সাবিনা খাতুন (৩০) ও মা ঠেকারি খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুঁই  ও আসামি সিজেন পরকিয়া জড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের বিবাহ দেয়। পরবর্তীতে ভিকটিম আসামি সিজেন ও তার প্রথম স্ত্রীর সঙ্গে একত্রে ঘর সংসার করতে থাকে। তবে আসামি সিজেন একজন ট্রাক ড্রাইভার হওয়ার কারণে সে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকলে আসামির প্রথম স্ত্রী ও তার মা ভিকটিমকে অত্যাচার করতে থাকে। অতঃপর গত ১০ মার্চ আসামিরা পরিকল্পনা করে ভিকটিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ উঠলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ভিকটিমের লাশ মর্গে পাঠায়।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানার একটি মামলায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩

প্রকাশের সময় : ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬