কুষ্টিয়ার মিরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশের সময় :
০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৬৮
পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। তিনি বলেন, ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। তিনি আরও বলেন, মিরপুর উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। তিনি বলেন, ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। তিনি আরও বলেন, মিরপুর উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।