, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন

কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশের সময় : ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৪ পড়া হয়েছে

কুষ্টিয়া সদর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ।

সভায় ইউএনও হারুন অর রশিদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিমা তৈরি থেকে শুরু করে পূজা ও বিসর্জন পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা অনুদান সব পূজামণ্ডপে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দেন। এবং পূজা মন্ডবে সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপক যন্ত্র দেয়ার ও প্রতিশ্রুতি দেন।একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ইউএনও বলেন, আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রেখে দীর্ঘদিনের পারস্পরিক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ ছাড়া দরিদ্র ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাড়ি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

সভায় কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) হলেন নুসরাত ইয়াসমিন, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক হ্যাপি সাহা সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬