, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • প্রকাশের সময় : ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৩৭ পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজভী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, বিশ্বের মতো আমাদের বাংলাদেশের তরুণ-যুব জনগোষ্ঠীও একটি বড় সংখ্যা, বড় চ্যালেঞ্জ ও বড় সম্ভাবনার। এ জনগোষ্ঠীর সবার সুযোগ গ্রহণে সমান প্রবেশগম্যতা ও সুযোগকে কাজে লাগাতে প্রতিবন্ধকতা দূর করা প্রান্তিক বা পিছিয়ে থাকা মানুষদের দিকে বিশেষ দৃষ্টি রাখা। একজন তরুণ-যুবা সাধারণত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দকে বেছে নেন বা সিদ্ধান্তে উপনীত হন, কখন এবং কীভাবে পরিবার গঠন করবেন তা নিয়ে।

একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও সু-স্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক। তিনি আরো বলেন ‘দক্ষ জনগোষ্ঠী দেশের সম্পদ। আমাদের দেশের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, সু-স্বাস্থ্য, জীবনমান এবং ক্ষমতায়নের ওপর নির্ভর করে দেশের আর্থসামাজিক উন্নয়ন। শুধু স্বাধীনভাবে বেঁচে থাকা কিংবা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে পছন্দমতো সিদ্ধান্ত গ্রহণই যথেষ্ট নয়, টেকসই উন্নয়ন, উন্নত জীবন ব্যবস্থা এবং সমাজের শান্তি-শৃক্সখলা নিশ্চিত একান্ত প্রয়োজন।

এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন আহমেদ ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশের সময় : ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫