, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

১৭৩ যাত্রীবাহী বিমানে আগুন। যাত্রীরা সবাই নিরাপদে।

  • প্রকাশের সময় : ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :

১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ, পরে দেখা যায় বিমানের পেছনের অংশে ধোঁয়া ও আগুন।

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে আগুনের সূত্রপাত। 

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করার কথা ছিল। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকম্যাধমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

জানা গেছে, ডেনভার বিমানবন্দরে দ্বিতীয় বিমান অগ্নিকাণ্ডের ঘটনা এটি। এর আগে চলতি বছরের মার্চে ডালাসগামী একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে আগুন লাগে। সেবারও ১৭২ যাত্রী ও ছয়জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭৩ যাত্রীবাহী বিমানে আগুন। যাত্রীরা সবাই নিরাপদে।

প্রকাশের সময় : ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫