, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিরপুরে নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রিগানসহ গ্রেফতার-৪

  • প্রকাশের সময় : ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

আশিক আলী  মিরপুর।।

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সহ ওয়ারেন্টের ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আদর্শপাড়া ও বহলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামীরা হচ্ছে মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগান (৪৪) ও বহলবাড়ীয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউল হোসেন (৪৭)। আটককৃত আসামীদের মিরপুর থানার একটি নাশকতা মামলার সন্ধীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। এমন সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়ীতে আসতে গেলে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরাজুলের গাড়ীর হেডলাইট ভেঙ্গে দেয়। এসময় বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানা পুলিশকে ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়।

এসময় তাৎক্ষণিক ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সন্দীগ্ধ আসামী হিসেবে বিএম জুবায়ের রিগান ও আলাউল হোসেন কে গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও মিরপুর থানার আরো তিনটি পৃথক অভিযানে ওয়ারেন্টের তিনজন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় দুজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনটি ওয়ারেন্টের আসামীকেও গ্রেফতার করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

মিরপুরে নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রিগানসহ গ্রেফতার-৪

প্রকাশের সময় : ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫