আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২ বার

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর
ছবি : সংগৃহীত

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে ভেসে থেকে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের কবিতা আবৃত্তি করেছেন দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। তাঁর এই আবৃত্তির মধ্য দিয়ে মহাকাশে আবারও উচ্চারিত হলো এমন এক কবির পঙ্‌ক্তি, যাঁর কবিতা ভারত ও পাকিস্তানের ইতিহাসে অভিন্ন সাংস্কৃতিক স্মৃতি হয়ে আছে।

বুধবার (২৫ নভেম্বর) পাঁচ চীনা সহকর্মীর সামনে কবিতাটি আবৃত্তি করেন জিশান আলী। পাকিস্তানের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে সবুজ-সাদা নকশার পোশাক পরা অবস্থায় মহাশূন্যে নিজেকে সামলে নিয়ে তিনি ইকবালের বিখ্যাত পঙ্‌ক্তি উচ্চারণ করেন—‘সিতারোঁ সে আগে জাঁহা অউর ভি হ্যায়, আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়’। এর অর্থ, তারাদের ওপারেও আরও অনেক জগৎ রয়েছে, সামনে অপেক্ষা করছে আরও অনেক পরীক্ষা।

পরে মান্দারিন ভাষায় চীনা সহকর্মীদের কবিতাটির অর্থ বুঝিয়ে বলেন তিনি। তাঁর বক্তব্য শেষ হলে অন্য নভোচারীরা করতালি ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তির ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ভারতীয় নভোচারীদের কণ্ঠেও মহাশূন্য থেকে শোনা গেছে তাঁর কবিতা। ১৯৮৪ সালের এপ্রিলে সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ অভিযানে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা। স্যালিউট-৭ মহাকাশ স্টেশনে অবস্থানকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন তিনি।

সেই আলোচনায় ইন্দিরা গান্ধী তাঁকে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে, তা জানতে চান। জবাবে রাকেশ শর্মা ইকবালের বিখ্যাত কবিতা ‘তারানা-ই-হিন্দ’-এর পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলেন, ‘সারে জাঁহা সে আচ্ছা’—অর্থাৎ সারা বিশ্বের চেয়ে সুন্দর।

এরপর ১৯৯৭ সালের নভেম্বরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী কল্পনা চাওলা প্রথমবারের মতো মহাকাশে যান। স্পেস শাটল কলম্বিয়ায় অবস্থানকালে তাঁর সঙ্গে কথোপকথনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল ইকবালের একই কবিতার প্রথম পঙ্‌ক্তি স্মরণ করেন। তিনি বলেন, তারাদের ওপারেও আরও জগৎ রয়েছে, আর কল্পনা এখন তা দেখছেন। এর অনুভূতি কেমন, তা জানতে চান তিনি।

জবাবে কল্পনা চাওলা বলেন, এটি এক বিশেষ অনুভূতি। কবিতার কথাগুলো যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে। ২০০৩ সালে দ্বিতীয় মহাকাশ অভিযান শেষে পৃথিবীতে ফেরার পথে কলম্বিয়া মহাকাশযান বিধ্বস্ত হলে নিহত হন তিনি।

১৮৭৭ সালের ৯ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইকবাল। কবি, দার্শনিক ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই ব্যক্তিত্ব লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে পড়াশোনা করেন। দর্শনে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন তিনি। উর্দু ও ফারসি ভাষায় সাহিত্য রচনা করে দক্ষিণ এশিয়ার পাশাপাশি ইরানেও পরিচিতি পান। সেখানে তিনি ‘ইকবাল-ই-লাহোরি’ নামে সমাদৃত।

১৯৩০ সালে এলাহাবাদে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতির ভাষণে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান নিয়ে একটি স্বশাসিত রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন ইকবাল। ভাষণে তিনি ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার না করলেও তাঁর রাজনৈতিক চিন্তাধারা পরবর্তী সময়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ভাবনার সঙ্গে যুক্ত হয়।

১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন আল্লামা ইকবাল। তাঁর মৃত্যুর বহু বছর পরও কবিতা ও দর্শন দক্ষিণ এশিয়ার মানুষের সাংস্কৃতিক স্মৃতিতে জায়গা করে রেখেছে। পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে তাঁর কবিতা আবৃত্তির ঘটনাও সেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগকে নতুন করে সামনে এনেছে।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর

0:00 0:00