আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৮৯ বার

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদলের প্রধান কার্যালয় উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদলের প্রধান কার্যালয় উদ্বোধন
ছবি : সংগৃহীত


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব আল্লারদর্গায় অবস্থিত দৌলতপুর উপজেলা যুবদলের প্রধান কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান সবুর মোল্লা, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফুর রহমানসহ বাহার, মিন্টু লস্কর, মহাসিন, শফি, বাদশাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান মনি লস্কর।


এ সময় দৌলতপুর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নতুন এই কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দৌলতপুর উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদলের প্রধান কার্যালয় উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদলের প্রধান কার্যালয় উদ্বোধন

0:00 0:00