দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:৫৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হাসিব আল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফেরদৌস আইয়ামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মোট সদস্য রয়েছেন ১০৬ জন। এর মধ্যে বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ রয়েছে ৩১টি। এ ছাড়া কমিটিতে নারী সদস্য রয়েছেন আটজন।
নতুন কমিটিতে সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের নাম ও পদবি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগামী এক বছর এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে