আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ● ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ● ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ● ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ● ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত ● নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের ● রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? ● বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৮ বার

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন
ছবি : সংগৃহীত

পেশাগত অধিকার, নির্ধারিত কর্মএলাকা সংরক্ষণ ও নিবন্ধন ফি পুনর্নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। তাঁদের অভিযোগ, এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের উদ্যোগ তাঁদের পেশাগত নিরাপত্তা ও জীবিকার জন্য হুমকি তৈরি করছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি এবং নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদের জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে দিনভর কলমবিরতি পালন করেন কাজীরা। এতে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ থাকে।

সমাবেশে কাজীরা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা নিজ নিজ এলাকায় বিয়ে ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি দায়িত্ব পালন করে আসছেন। অথচ এ কাজের জন্য সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না তাঁরা। নির্ধারিত নিবন্ধন ফি থেকেই তাঁদের জীবিকা নির্বাহ করতে হয়। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি এআরএম শহিদুল ইসলাম বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে বর্তমানে দায়িত্বে থাকা একজন কাজীর পদ বহাল রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কাউকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট নিশ্চয়তা চান তাঁরা।

কর্মসূচি থেকে কাজীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বর্তমান নির্ধারিত এলাকা ও অধিক্ষেত্র সংরক্ষণ, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা বাড়ানো। একই সঙ্গে এ কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় জোরদারের দাবিও জানান তাঁরা।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং জেলা সভাপতি এআরএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলা সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি আজমত আলী এবং আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।

সমাবেশে বক্তারা বলেন, তাঁদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সূত্র: বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখা।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

0:00 0:00