আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ● ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ● ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ● ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ● ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত ● নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের ● রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? ● বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৩০ এএম
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৩ বার

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান
ছবি : সংগৃহীত

কারাগারে শারীরিক অবস্থার অবনতি ও প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত চিকিৎসা নিশ্চিত না হলে জীবিত অবস্থায় কারাগার থেকে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি দেন ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ইমরানের নির্দেশনা অনুসারেই চিঠিটি তৈরি করা হয়েছে।

চিঠিতে ইমরান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে রাখা হচ্ছে। পরিবার, আইনজীবী ও বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সীমিত থাকায় তিনি একাকিত্ব ও মানসিক চাপে রয়েছেন। এর প্রভাব তাঁর শারীরিক স্বাস্থ্যের ওপরও পড়েছে বলে দাবি করেন তিনি।

ইমরান জানান, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ থেকে ১৯৩ পর্যন্ত উঠেছিল বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, এ অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এবং তাঁর হৃদ্‌যন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন ইমরান। তাঁর দাবি, গত এক বছরে মাত্র চারবার আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। চিঠিতে তিনি জানান, গত এপ্রিলে চোখের রেটিনার সমস্যায় বুশরার অস্ত্রোপচার হয়েছিল। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করে ইমরান দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না এবং চোখও খুলতে পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না করা হলে তাঁর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগ তুলে ইমরান বলেন, গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলে দাবি তাঁর। একই সঙ্গে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার বিষয়েও আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি জানান তিনি।

চিঠির শেষাংশে বিচারকদের উদ্দেশে ইমরান বলেন, তিনি কোনো বিশেষ সুবিধা চাইছেন না। শুধু আদালতের আগের নির্দেশ বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছেন। তিনি লেখেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’

তবে ইমরানের অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য এসেছে। দেশটির এক মন্ত্রিসভার সদস্য দাবি করেছেন, ইমরান নিয়মিত চিকিৎসা পাচ্ছেন এবং তাঁকে আটবার পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। পরীক্ষায় তাঁর স্বাস্থ্য ও রক্তচাপ সন্তোষজনক পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। কারাগারে ইমরান খাবার, বই ও টেলিভিশনের সুবিধা পাচ্ছেন বলেও জানান ওই মন্ত্রী।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ২০২৫ সালের ২০ ডিসেম্বর তোশাখানা-২ মামলায় তাঁকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। বর্তমানে তাঁরা আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র: দ্য ট্রিবিউন,

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

0:00 0:00