আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:০২ এএম
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৪ বার

প্রাণঘাতী রোবট নিয়ন্ত্রণে ১২৮ দেশের উদ্যোগ

প্রাণঘাতী রোবট নিয়ন্ত্রণে ১২৮ দেশের উদ্যোগ
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক একটি দলিল প্রণয়নের বিষয়ে একমত হয়েছে জাতিসংঘের ১২৮টি সদস্যদেশ। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে একটি সম্ভাব্য কাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। তবে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়নের বিষয়ে ঐকমত্য না হওয়ায় হতাশা প্রকাশ করেছে মানবাধিকার ও নিরস্ত্রীকরণ সংগঠনগুলো।

শনিবার (২১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় প্রচলিত কিছু নির্দিষ্ট অস্ত্রসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের (সিসিডব্লিউ) সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে প্রায় ১০০টি দেশ দ্রুত আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা তৈরির পক্ষে অবস্থান নিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি মেলেনি।

স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রকে সাধারণভাবে ‘কিলার রোবট’ বলা হয়। এসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের সরাসরি বা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে যুদ্ধক্ষেত্রে এ ধরনের অস্ত্রের ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো প্রধান অস্ত্র উৎপাদনকারী দেশগুলো দ্রুত আইনগত বিধিমালা গ্রহণের উদ্যোগের বিরোধিতা করেছে। সিসিডব্লিউর আওতায় কোনো সিদ্ধান্ত নিতে হলে সব সদস্যদেশের সম্মতি প্রয়োজন। ফলে কয়েকটি দেশের আপত্তির কারণে বাধ্যতামূলক চুক্তির বিষয়ে অগ্রগতি হয়নি।

কূটনীতিকদের ভাষ্য অনুযায়ী, প্রক্রিয়াগত বিষয়ে রাশিয়ার আপত্তির কারণে সম্মেলনের কয়েকটি আনুষ্ঠানিক অধিবেশন বাতিল করতে হয়। পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলে সারা রাত।

সম্মেলনের সভাপতি সুইস কূটনীতিক জুলিয়েন থোনি জানান, কয়েকটি দেশ চূড়ান্ত নথিতে চুক্তি নিয়ে ‘আলোচনা’ বা ‘নেগোশিয়েশন’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়েছে। এ কারণে নথিতে আলোচনার পরিবর্তে একটি আন্তর্জাতিক দলিল ‘প্রণয়ন’ বা ‘এলাবোরেশন’-এর কথা উল্লেখ করা হয়েছে।

থোনি বলেন, এক দশকের বেশি সময় ধরে চলা আলোচনার পর মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গভীরভাবে বিভক্ত বর্তমান বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি বাস্তব ফলাফল আনতে পারে, এ সিদ্ধান্ত তার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, পরবর্তী প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় কোন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করা হবে এবং কোনগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রণের শর্তে ব্যবহারের অনুমতি পাবে, তা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।

তবে সম্মেলনের সিদ্ধান্তকে দুর্বল ও অস্পষ্ট বলে সমালোচনা করেছে স্বয়ংক্রিয় অস্ত্রবিরোধী ৩০০টি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’। জোটটির অভিযোগ, সিদ্ধান্তে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা তৈরির কোনো সুস্পষ্ট পথনির্দেশনা নেই।

জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে এমন অস্ত্রও রয়েছে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেরাই লক্ষ্যবস্তু নির্বাচন করতে পারে। আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরিতে বিলম্ব হলে বেসামরিক নাগরিকসহ পুরো মানবজাতি ঝুঁকির মুখে পড়তে পারে।

হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কোয়েলও সম্মেলনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, নতুন বিধিমালা প্রণয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার যে প্রয়োজন, এই সিদ্ধান্ত তা পূরণ করতে পারেনি। অথচ সামরিক প্রযুক্তির অগ্রগতি দ্রুত এগিয়ে চলেছে।

আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা না হলেও ১২৮ দেশের সম্মতিতে আন্তর্জাতিক দলিল প্রণয়নের সিদ্ধান্তকে আলোচনার একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে প্রস্তাবিত কাঠামো শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে এবং প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে কতটা কঠোর বিধান আসবে, তা নির্ভর করবে পরবর্তী আলোচনার ওপর।

সূত্র: আলজাজিরা, এএফপি

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

প্রাণঘাতী রোবট নিয়ন্ত্রণে ১২৮ দেশের উদ্যোগ

প্রাণঘাতী রোবট নিয়ন্ত্রণে ১২৮ দেশের উদ্যোগ

0:00 0:00