দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২২ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ পিএম
লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন
লেবাননের স্বাধীনতার ৮৩তম বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং নিজ দেশের নাগরিকদের কাছে জবাবদিহিমূলক একটি পূর্ণ সার্বভৌম লেবানন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে রুবিও বলেন, লেবাননের জনগণ নিজ দেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী সম্প্রদায়ের মাধ্যমে অসাধারণ প্রতিভা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকা এবং কেবল নিজ দেশের নাগরিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য—এমন একটি পূর্ণ সার্বভৌম লেবাননের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’
বিবৃতিতে রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের মধ্যকার অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
লেবাননের স্বাধীনতা দিবস প্রতিবছর ২২ নভেম্বর পালিত হয়। ১৯৪৩ সালে ফরাসি ম্যান্ডেট শাসন থেকে স্বাধীনতা অর্জনের স্মরণে দিনটি পালন করে দেশটি। এ বছর দেশটির স্বাধীনতার ৮৩তম বার্ষিকী।
রুবিওর এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি ও হামলা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি হয়। এর লক্ষ্য ছিল সীমান্তে উত্তেজনা কমানো, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো নিরস্ত্র করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ তৈরি করা।
তবে চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নিয়ে জটিলতা রয়েছে। দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি হামলার ঘটনাও ঘটছে। ফলে দেশটির পূর্ণ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং সীমান্তে স্থায়ী শান্তি ফেরানোর বিষয়টি এখনো অনিশ্চিত।
সূত্র: রয়টার্স
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
লেবাননের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সমর্থন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে