দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২২ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ পিএম
মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। মন্দিরে প্রার্থনা শেষে বাড়ি ফেরার পথে তাঁদের বহনকারী দ্রুতগতির একটি ক্রুজার গাড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (২২ নভেম্বর) ভোরে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা। তাঁরা সিকার জেলার খাতু শ্যামজি মন্দিরে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, ক্রুজার গাড়িটিতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন। দ্রুতগতিতে চলার সময় গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কোটার নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কোটা শহরের পুলিশ সুপার তেজেশ্বরী গৌতমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তাঁরা তৎপরতা তদারকি করেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ট্রাকচালক হারুন সাংবাদিকদের জানান, ট্রাকের একটি যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করতে তিনি সেটি মহাসড়কের পাশে দাঁড় করিয়েছিলেন। এ সময় তিনি ট্রাক থেকে কিছুটা দূরে ছিলেন। হঠাৎ দ্রুতগতিতে আসা ক্রুজার গাড়িটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের আঘাতে তিনি প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন। প্রায় ১০ মিনিট পর জ্ঞান ফিরে পেলে নিজেই পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। দুর্ঘটনায় তাঁর হাঁটু ও মাথায় আঘাত লেগেছে।
পুলিশ নিহত ব্যক্তিদের মধ্যে ঊষা, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবীর নাম জানিয়েছে। আহতদের মধ্যে দুই গাড়ির চালকও রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘ পথ ভ্রমণের সময় চালকের ক্লান্তি ও ঘুমিয়ে পড়ার ঝুঁকি এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য প্রিন্ট, পিটিআই, দ্য ট্রিবিউন
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
মন্দির থেকে ফেরার পথে একই পরিবারের ৯ জনের মৃত্যু
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে