আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● কুষ্টিয়ার দৌলতপুরে ২৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ ও সিসি ঢালাই কাজ শুরু ● GPON ও EPON-এর পার্থক্য কী? কোন ব্রডব্যান্ড প্রযুক্তি ভালো? ● ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা ● গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসাও বন্ধ, ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার তদন্ত চায় অ্যামনেস্টি ● জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করবেন যেভাবে, মোবাইলেই PDF ডাউনলোড করুন ● বার্সেলোনার নাম ভাঙিয়ে আর কত, রিয়ালকে রয়্যালটির হুঁশিয়ারি লাপোর্তার ● বেনগাজির কাছে রুশ জাহাজে হামলা, প্রাণ গেল লিবিয়ার দুই নৌসেনার ● ই-পাসপোর্ট আবেদনের তথ্য কার সঙ্গে মিলিয়ে পূরণ করবেন? ● প্রবাসী আয় থেকে ফ্রিল্যান্সিং, ডলার আনতে নতুন কৌশল বাংলাদেশ ব্যাংকের
প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৪ বার

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিং করে সতর্ক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।

ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কারাদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়।

ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

কেউ এ উদ্যোগকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা

0:00 0:00