দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩১ এএম
হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত
দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৭৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ১৬ নভেম্বর ২০২৬ তারিখের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে ১৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৯ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৮১, বরিশালে ১৭২, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ৩৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
নতুন করে নিশ্চিত হওয়া ১৭৩ জনের মধ্যে সিলেট বিভাগে ৭৩ জন, ঢাকায় ৬৮ জন এবং চট্টগ্রামে ৩২ জন রয়েছেন। অন্য পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৩। অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫।
এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় সারা দেশে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩০৭ জনকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে টিকাদানের হার দাঁড়িয়েছে ১২১ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
হামে এক দিনে ৪ জনের মৃত্যু, নতুন করে ১৭৩ জনের সংক্রমণ নিশ্চিত
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে