আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৬ বার

৩ বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আনছে সরকার

৩ বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আনছে সরকার
ছবি : সংগৃহীত

পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ২০০টি বাস চলবে রাজধানী ঢাকায় এবং বাকি ৮০০টি দেশের অন্যান্য অঞ্চলের বিভিন্ন রুটে। প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এ পরিকল্পনার কথা জানান।

সচিব বলেন, ঢাকার গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ১০০টি বাস দেশে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো পৌঁছানোর আশা করা হচ্ছে। এসব বাস পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকায় প্রয়োজনীয় কারিগরি সুবিধা এবং জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ের ১০০টি বাসের মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের ‘পিংক বাস’। এগুলো শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৫০টি হবে লাল রঙের সাধারণ বাস, যেখানে নারী ও পুরুষ উভয়েই যাতায়াত করতে পারবেন।

বাসগুলোর আকারেও ভিন্নতা থাকবে। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসের দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ সার্ভিসের লাল বাসের দৈর্ঘ্য হবে ১২ মিটার। বাসের অভ্যন্তরীণ বিন্যাস অনুযায়ী আসনসংখ্যা চূড়ান্ত করা হবে।

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন রুটে নারী চালক পরিচালিত পিংক বাস চালু হয়েছে। এ সেবাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে এবার শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, বৈদ্যুতিক বাস পরিচালনার জন্য নারী চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। হালকা যানবাহনের লাইসেন্সধারী নারীরা বিনা খরচে এক থেকে চার মাস মেয়াদি ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ নিতে পারবেন। শিগগিরই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পিংক বাস সার্ভিসের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়; বরং নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। নারী চালক ও সহকারীর মাধ্যমে পরিচালিত বাসে নারী যাত্রীরা তুলনামূলক বেশি নিরাপদ বোধ করেন। এ ছাড়া বিভিন্ন জরিপে নারী চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর প্রবণতার বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি।

এদিকে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ রোড সেফটি প্রকল্প’ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ) প্রকল্পের আওতায় নতুন চালকদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি।

এই দুই প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার দক্ষ চালক তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে তরুণ ও নারীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মশিউজ্জামান জানান, ভারী যানবাহনের প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের বিধি অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগের সুযোগ থাকতে পারে। ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

৩ বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আনছে সরকার

৩ বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আনছে সরকার

0:00 0:00