, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইইউবিতে হামলার অভিযোগে শিক্ষার্থীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৪১ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) শিক্ষার্থীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও ভাঙচুরের অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর লুৎফর রহমান বাদি হয়ে ঢাকা সি এম এম আদালতে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন মো. মসিউর রহমান রাঙ্গা (৩০), ইমরান (২৮), মেহেদী হাসান (২৭), মেহরাব হোসেন (২৯), মকবুল আহমেদ খান (৭৫), এম এইচ খান মঞ্জু (৭০) ও ফারজানা আলম (৪৫)। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ডেকে এনে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় পাঁচজন শিক্ষার্থী আহত করার অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই সকাল ১০টায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কিছু সংখ্যক শিক্ষার্থীর যোগসূত্রে একদল বহিরাগত এসে অতর্কিত হামলা চালায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করা সাবেক বিওটির চেয়ারম্যান মকবুল আহমেদ খান এবং সাবেক বিজনেস এডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ফারজানা আলমের নির্দেশে মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে ইমরান হোসেন জয়, মেহেদী হাসানসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র, ছুরি, মোটরসাইকেলের চেইন ও হকিস্টিক দিয়ে শিক্ষার্থীদের পিটিয়ে জখম করে।

এ সময় শিক্ষার্থী আসিফ সরকার, তারিজুল হোসেন অন্তর এবং আব্দুল্লাহ আল আজমের শরীরে জখম হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে আসিফ সরকারের মাথায় ছয়টি সেলাইসহ পাঁচজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করা হয়েছে। হামলা, ভাংচুর, শৃঙ্খলা ভঙ্গ, শিক্ষার পরিবেশ বিনষ্ট ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাজিব মুন্সী বলেন, ইউনিভার্সিটির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নাশকতার সঙ্গে জড়িত থাকার অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আইডি সিস্টেমে ব্লক করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি দল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের চিহ্নিত করার কার্যক্রম চলমান রেখেছে। এর মধ্যে যদি ইউনিভার্সিটির আরও শিক্ষার্থী জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

ইইউবিতে হামলার অভিযোগে শিক্ষার্থীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫