কুষ্টিয়ায় মিরপুর উপজেলা বিএনপির ৩১ দফা প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত।
প্রকাশের সময় :
০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫৪
পড়া হয়েছে
কুষ্টিয়ায় মিরপুর উপজেলা বিএনপির ৩১ দফা প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত।
প্রতিদিনের খবর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের দিকনির্দেশনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া বাজারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মিরপুর উপজেলা বিএনপি। সোমবার বিকেলে চিথলিয়া বাজারের জনবহুল এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের হাতে পৌঁছে দেন এবং আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, চিথলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী। নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। ৩১ দফার প্রতিটি প্রস্তাবই একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি রচনা করবে। গণসংযোগ কর্মসূচি শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও তাদের মতামত গ্রহণ করেন নেতৃবৃন্দ। পুরো এলাকাজুড়ে এ কর্মসূচি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
প্রতিদিনের খবর
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের দিকনির্দেশনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া বাজারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মিরপুর উপজেলা বিএনপি।
সোমবার বিকেলে চিথলিয়া বাজারের জনবহুল এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের হাতে পৌঁছে দেন এবং আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, চিথলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী।
নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। ৩১ দফার প্রতিটি প্রস্তাবই একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি রচনা করবে।
গণসংযোগ কর্মসূচি শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও তাদের মতামত গ্রহণ করেন নেতৃবৃন্দ। পুরো এলাকাজুড়ে এ কর্মসূচি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।