, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বা‌ড়ি‌তে হামলা, কক‌টেল বি‌স্ফোরণ

  • প্রকাশের সময় : ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৩০ পড়া হয়েছে

প্রতিদিনের ডেক্স :

কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই নেতার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে চলে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাল চাঁদের ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসত ঘরে আগুন ধরিয়ে দেই। এরপর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল ফাঁটিয়ে চলে যায়। তাৎক্ষনিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া গুলি ছুড়েছে, বোমাও ফাঁটিয়েছে।’

এ বিষয়ে জানার জন্য বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা পবনের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন বলেন, ‘একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি ককটেল জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক কাউকে চিনতে না পারলেও ভুক্তভোগী পরিবার অনেকের নাম বলেছেন। সেটা নিয়েও তদন্ত করছে পুলিশ। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।’

প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বা‌ড়ি‌তে হামলা, কক‌টেল বি‌স্ফোরণ

প্রকাশের সময় : ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫