, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসায় ককটেল তৈরির সময় গ্রেপ্তার ২ উদ্ধার তাজা ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম

  • প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ পড়া হয়েছে

 কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার পুলিশ শোমসপুর ইউনিয়নের পশ্চিম রেলপাড়া এলাকার ফারুকের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজন যুবক ককটেল তৈরি করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খোকসা উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) এবং রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪০)। অভিযানে তাদের কাছ থেকে তিনটি তাজা ককটেল, ককটেল তৈরিতে ব্যবহৃত লাল টেপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,

তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করা হচ্ছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত হাসান ও রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

কুষ্টিয়ার খোকসায় ককটেল তৈরির সময় গ্রেপ্তার ২ উদ্ধার তাজা ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম

প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬