, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২২৭ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন আলী (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক সুজন আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাশিপুর উত্তরপাড়া গ্রামের ওমেদুল ইসলাম (ওমেদ)-এর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মো. আজমল হুদার নেতৃত্বে একটি চৌকস দল পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। অভিযানে এসআই ওবায়েদুর রহমান, এসআই রাশিদুল হাসান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই রাশিদুল ইসলাম, কনস্টেবল আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্য অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন সুজন আলী ঘটনাস্থলে পৌঁছালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ২০০ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুজন আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬