, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া দৌলতপুর সাবেক এমপি রেজাউল চৌধুরী’র সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্য  রেজাউল হক চৌধুরী এবং তার ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীর ২১ কার্যদিবসের মধ্যে  সম্পদের হিসাব চেয়ে পৃথক দুইটি নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলা কার্যালয়।

বুধবার দুপুর ১ টার সময় কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক  সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার সোনাইকুন্ড গ্রামের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে এ নোটিশ ঝুলানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসে মধ্যে জমা দিতে বলা হয়েছে। সাবেক এমপি রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচিত সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

দুদকের নোটিশ জারির পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুলাইয়ের পর থেকেই তারা উভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে তাদের কেউই নিজ বাড়িতে অবস্থান করছেন না।

এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, আমরা এসেছি এমপি সাহবের ও তার ভাই টোকেন চৌধুরীর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিতে। তারা বাড়ি না থাকায় তার বাড়িতে ঝুলিয়ে রাখা হয়। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। নির্ধারিত সময়ের মধ্য সম্পদের বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা ।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

কুষ্টিয়া দৌলতপুর সাবেক এমপি রেজাউল চৌধুরী’র সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫