, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদক-অস্ত্রসহ গ্রেফতার ইউপি সদস্য

  • প্রকাশের সময় : ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১১৯ পড়া হয়েছে

মোঃ মিলন  আলী, দৌলতপুর 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে ইউপি সদস্য কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম মেম্বার (৪৮) কে ১০০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, বিদেশি একটি আগ্নেয় অস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ আটক করেছে ঠোঁটারপাড়া (বিওপি) বিজিবির একটি বিশেষ  টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারি রেজিস্টার আওতাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম মেম্বার মাদকদ্রব্য কেনাবেচা করছে এমন গোপন  তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ১৩/০৭/২০২৫ ইং রাত ০২.২০ মিনিটের সময় মেইন পিলার ১৫৪/৯ এস বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে মোহাম্মদপুর  মাঠ নামক স্থানে  অভিযান পরিচালনা করলে মাদক দ্রব্য ফেনসিডিল গাঁজা ও অস্ত্র সহ সালাম মেম্বারকে আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য ফেনসিডিল গাজা ও অস্ত্র সহ আটকৃত সালাম মেম্বারকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ন বিজিবি। এবং উদ্ধারকৃত আলামতের বর্ণনা দিয়ে দৌলতপুর থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা রজু করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদক-অস্ত্রসহ গ্রেফতার ইউপি সদস্য

প্রকাশের সময় : ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫