এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে থানার সামনে বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। থানার সামনে হাসপাতাল সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়। বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলা নির্যাতন ও মামলা দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তা করার আহ্বান জানাই সরকারের কাছে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে থানার সামনে বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
থানার সামনে হাসপাতাল সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলা নির্যাতন ও মামলা দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তা করার আহ্বান জানাই সরকারের কাছে।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।