, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর সহ ৩ নেতাকে কারণ দশানোর নোটিশ

  • প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে জুয়া খেলার সময় আটককৃত সদর উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৩ নেতাকে কারণ দশানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপিস। বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর স্বাক্ষরিত কারণ দশানো নোটিশে তথ্য জানা যায়। বৃহস্পতিবার দুপুরে কারণ দর্শানো নোটিশগুলো পাওয়া যায়।

এরা হলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন লিটন।

নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সুতরাং এ ধরণের অনৈতিক কর্মকান্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছ।’

এর আগে, মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবসহ একাধিক ক্লাব থেকে জুয়া খেলার ৩৪ জনকে আটক করে যৌথবাহিনী। মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীসহ বিএনপির ৩ নেতা ছিলো। এ সময় তাদের ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ জোড়া তাস উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে পুলিশ বাদি হয়ে মামলা করে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করে। বিকেলে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন৷

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর সহ ৩ নেতাকে কারণ দশানোর নোটিশ

প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫